গত ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে ভবন পরিদর্শন করেন।
প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোন ক্রটির প্রমাণ মেলেনি। পুরো ক্যাম্পাস অনেকগুলো এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহার করে নির্মাণ করায় এই ভবনগুলো উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল। ভূমিকম্পসহ প্রাকৃতিক নড়াচড়ায় ভবনের চাপ সহনীয় করতে নির্মাণের কৌশল হিসেবে — এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহৃত হয়।
আজ রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকালে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকা পরিদর্শন করেন। এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন নিয়ে কোন ধরনের ভুল ও অপতথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। এবং প্রাকৃতিক দূর্যোগের মতো অনাকাঙ্খিত ঘটনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।


