সর্বশেষ

“ইত্যাদি” আজ রাত ৮টায় বিটিভিতে

ডিসিভি নিউজ ডেস্ক:

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীমাতৃক জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। ভোলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃতিত্বকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশেষ সব আয়োজন।

অনুষ্ঠানে প্রচারিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গান ‘আমাকে না বলে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল, আর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর।

ভোলার ঐতিহ্যকে তুলে ধরতে স্থানীয় শতাধিক শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয়েছে এক পরিচিতিমূলক নৃত্য। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত এবং কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। নৃত্যের কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

এবারের পর্বে ভোলার কৃতী সন্তান, অভিনয়শিল্পী তৌসিফ মাহবুবকে দেখা যাবে একটি বিশেষ পরিবেশনায়। পাশাপাশি, জেলার নানা দিক নিয়ে থাকছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হিসেবে থাকছে ভোলার সন্তান, পরপর দু’বার এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি এম এ মুহিতের বিশেষ সাক্ষাৎকার। দ্বিতীয়বার শৃঙ্গজয়ের সময় তিনি ও নিশাত মজুমদারের হাতে ছিল ‘ইত্যাদি’ লেখা ব্যানার। দর্শকরা এ সাক্ষাৎকারে জানবেন সেই ব্যানারের পেছনের অনন্য গল্পও।

প্রযোজনা, গান, নৃত্য, অনুসন্ধানী প্রতিবেদন ও সাক্ষাৎকারের সমন্বয়ে সাজানো এবারের ‘ইত্যাদি’ দর্শকদের সামনে তুলে ধরবে ভোলার ঐতিহ্য, সংস্কৃতি ও কীর্তিমান ব্যক্তিত্বদের এক ভিন্ন আঙ্গিকে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা