সর্বশেষ

মহেশখালীতে ডায়াগনস্টিক সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান! ৩৬ হাজার টাকা জরিমানা

এফ এম সুমন কক্সবাজার
মহেশখালী উপজেলার পৌর সভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ই নভেম্বর দুপুরে মহেশখালী পৌর এলাকার প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অনিয়মের কারণে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নিউরন ডায়াগনস্টিক সেন্টার, মহেশখালী ডেন্টাল পয়েন্ট, ওয়ান হেলথ কেয়ার, আইল্যান্ড হেলথ কেয়ার সহ ৫টি প্রতিষ্টান কে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে।
এসময় কক্সবাজার সদর হাসপাতালের কনসালটেন্ট(প্যাথলজি) ডাঃ জিয়া উদ্দিন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা