সর্বশেষ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদল নেতা ফজলে রাব্বির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ সংলগ্ন ও বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় মো. ফজলে রাব্বি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের আনন্দকে মানবিক কাজের মাধ্যমে উদযাপন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অঙ্গসংগঠন হিসেবে ছাত্রদল নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা