সর্বশেষ

টেকনাফে বিপুল গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র জব্দ

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বিত অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ টায়  এ অভিযানে জব্দ করা অস্ত্রসামগ্রী এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৩ ডিসেম্বর ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানাধীন কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে— ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ,১৩টি ফাঁকা কেইস,
২টি দেশীয় বিস্ফোরক,
২টি দেশীয় অস্ত্র, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসীচক্র পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা না গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।” জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা