সর্বশেষ

কক্সবাজারে প্লাস্টিক দিলে খাদ্য সামগ্রী দিচ্ছে বিদ্যানন্দ

এফ এম সুমন কক্সবাজার:
সমুদ্র দূষণ প্রতিরোধে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়া নগরে প্রতি বছরের ন্যায় প্লাস্টিক এক্সেঞ্জ কর্মসূচী পালন করেছে বিদ্যানন্দ। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পেইনে গতকাল দরিয়া নগরের সমুদ্র পাড়ের ৬০০ টি প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য ক্রয় করেছেন।
সরেজমিনে  গিয়ে দেখা যায় ক্যাম্পেইনে মোট ১৬ ধরনের নিত্যপন্য দিয়ে সুপারশপ সাজিয়েছে বিদ্যানন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।  যেখানে ১ কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যাচ্ছে ৬ টি ডিম, ১ কেজি প্লাস্টিক দিয়ে ১ কেজি চাল, ৫ কেজি প্লাস্টিকে ১ লিটার তেল, ২ কেজি প্লাস্টিকে ১ কেজি ডাল ইত্যাদি।
বিদ্যানন্দ ফাউন্ডেশন সুত্র জানায়, প্রতি বছরের মতো এবারাও জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার ও সেন্টমার্টেন ৪ মাস ব্যাপী এই কাযক্রম পরিচালনা করবে তারা।
এই চার মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ১ লক্ষ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ করে ১০০% রিসাইকেল করার পরিকল্পনা রয়েছে তাদের।
ইতিমধ্যে ২৭ হাজার কেজি প্লাস্টিক সংগ্রহ  করা হয়েছে বলেও জানান বিদ্যানন্দ।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা