সর্বশেষ

কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা