মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । তার নাম তাসনুবা আক্তার চাঁদনী (১৮)। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বদু তালুকদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার জনৈক মোঃ সাহাবুদ্দিন স্ত্রী এবং ধলই ইউনিয়নের জনৈক মোঃ ওয়াসিম এর মেয়ে।
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ ফ্যানের সাথে কাপড় (শাড়ী) গলায় পেছানো গৃহবধূর চাঁদনীর ঝুলন্ত লাশ উদ্ধার করে । ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়।স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলামের বরাদ দিয়ে
পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন জানান- আমার ইউনিয়ন এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শ্বশুর গ্রাম পুলিশ মোঃ শফি আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। তারা নাকি বেড়াতে গিয়েছেন। পুলিশ বিষয়টি দেখছেন।
ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান- খবর পেয়ে থানা পুলিশ ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে । লাশ ময়নাতদন্তের পর বলা যাবে আত্মহত্যা নাকি হত্যা। তবে ঘটনার পর শ্বশুর বাড়ির কোন লোকজনকে পাওয়া যায়নি বলে তিনি জানান।


