সর্বশেষ

সরকারের উধ্বর্তন তিন প্রধান কর্মকর্তাকে হুমকির ঘটনায় আওয়ালীগ নেতা আটক

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উধ্বর্তন তিন প্রধান কর্মকর্তাকে হত্যার হুমকির দায়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪৮)। তিনি প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে নিজ ফেইজবুক আইডি থেকে এ হত্যার হুমকি দেন।

শনিবার (২৮ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জাফতনগর এলাকা থেকে তাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ । আটককৃত আলমগীর হোসেন উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নাম্বর ওয়ার্ডের মৃত ছুন্নু মিয়ার পুত্র ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন । এসময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায়। সেই ভিডিওটির কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করতে থাকে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান অনেকে । পরে ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ জানান- থানা পুলিশ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে । আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা