সর্বশেষ

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি
দক্ষ প্রযুক্তি, দেশ গঠনের মূল ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার ১৯ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় ছাত্র-ছাত্রী, প্রকৌশলী এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।
র‌্যালি শেষে উজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
সড়ক ও জনপদ বিভাগের  উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জয়পুরহাট পুলিশ সুপার  মুহম্মদ আব্দুল ওয়াহাব।
নোবল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ নাদিম হোসনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ, আইডিইবির অন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব   ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন।
এ সময়  উপস্থিত ছিলেন  সহজের সহকারী প্রকৌশলী ইমারুল ইসলাম,  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বাইজিদ বোস্তামী,  গণপূর্ত অধিদপ্তরের আসাদ আলী খন্দকার,  ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান, মুস্তাক আহমেদ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দক্ষ প্রযুক্তি এবং সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করা সম্ভব। অনুষ্ঠানটি আয়োজন করে আইডিইবি জয়পুরহাট জেলা শাখা।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা