চকরিয়া উপজেলার রামপুর মৌজায় মৎস্য অধিদপ্তরাধীন সরকারি চিংড়ি এস্টেটের ইজারাগ্রহীতা ও চিংড়ি চাষীদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা চকরিয়া রামপুর চিংড়ি প্রজেক্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা লবণ ও চিংড়ি উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন।
একই সঙ্গে লবণ চাষী ও চিংড়ি চাষীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি প্রদানসহ স্থানীয় মৎস্যজীবীদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।


