সর্বশেষ

সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

DCV Desk

১২ মার্চ ২০২৬ তারিখে ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা বিভাগের  “ড্রপ-ইন-সেন্টার এন্ড ইমারজেন্সি নাইটশেল্টার ফর গার্লস” প্রকল্পের শিক্ষা বিভাগের আওতাধীন ডিআইসি শিশু ও তাদের পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান্। তিনি বলেন , ‘স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা’ এই আদর্শ নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত। এর ধারাবাহিকতায় পথশিশু ও কর্মজীবী শিশুদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান। তিনি বলেন, উন্নয়নে অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান, টিভিইটি-এর টিম লিডর কনক লতা,,সমাজসেবা অধিদপ্তরের সমাজসেব অফিসার আবু নাইম মির্দা, উপ পুলিশ পরিদর্শক মমতাজ বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী মো. নাসির উদ্দিন এবং ডিআইসি যাত্রাবাড়ী ফিল্ড কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ডিআইসির শিশু ও তাদের পরিবারের মাঝে  পুর্ব বছরের ন্যায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা