সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

ডিসিভি নিউজ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা বসে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, সরকারের চলমান কার্যক্রম এবং নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সরকারি সূত্র জানায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করাকে সভায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা তাঁদের নিজ নিজ দায়িত্বের আওতায় গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের জন্য মতবিনিময় করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা