সর্বশেষ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন নিহত ১

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে যাত্রী নিতে আসার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রী ও কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা গেলেও ঘুমন্ত অবস্থায় থাকা এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনা তদন্তে ৫ সদসস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দুইশত যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিলো জাহাজটির সকালে যাত্রী ভর্তি করার সময় এই ঘটনা ঘটে। জাহাজের যাত্রীদের মধ্যে ১২০ জনকে অন্য জাহাজগুলোতে ভাগাভাগি করে সেন্টমার্টিন পাঠানোর ব্যবস্থা চলছে। বাকিরা যেতে পারবেন রোববারে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা