সর্বশেষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী আহত

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী ইমু মনি জ্যোতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলশহর স্টেশন থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাহির হতে ছোড়া একটি পাথর ওই ছাত্রীর নাকে আঘাত করে। সহপাঠীরা তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেন। পরে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সহপাঠীরা জানান, তাঁর নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত গভীর ক্ষত সৃষ্টি হয়, ঠোঁটের ওপরের অংশে চারটি সেলাই দিতে হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা