সর্বশেষ

সংস্কারবিরোধী প্রচারণা একটি কুচক্রীমহলের কাজ : মির্জা ফখরুল

ডিসিবি নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ধরনের প্রচারণাকে একটি কুচক্রীমহলের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার (৬ জুলাই) সকালে গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। অথচ একটি কুচক্রীমহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সংস্কারবিরোধী বলে প্রচার চালাচ্ছে। তারা কী উদ্দেশ্যে এটি করছে, তা জাতির জানা উচিত।”

ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “এই কমিশনের কার্যক্রম নিয়ে যেমন আগ্রহ ও প্রত্যাশা রয়েছে, তেমনি রয়েছে হতাশা ও উৎকণ্ঠাও। তবে বিএনপি সবসময়ই ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী। সেই কারণেই দলের প্রতিনিধি দল যুক্তি-তথ্য দিয়ে কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে।”

তিনি আরও জানান, “জুলাই ঘোষণাপত্র বিষয়ে আমরা আগেই আমাদের মতামত জানিয়েছি। এরপর থেকে এ বিষয়ে আর আলোচনা হয়নি। তবে আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত।” সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা