সর্বশেষ

গাজীপুরে ৩.৩ মাত্রার ভূমিকম্প, উপকেন্দ্র সাভারের বাইপাইলে

ডিসিভি নিউজ ডেস্ক:

গাজীপুরে ৩ দশমিক ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এ কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

এ তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এটি একটি মাইনর ভূমিকম্প ছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল এলাকা।

এর মাত্র একদিন আগে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় অনুভূত হয় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে দুই শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়। মারা যান ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন, নারায়ণগঞ্জে ১ জন। এ ছাড়াও বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হন এবং বহু ভবনে ফাটলসহ নানা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা