মহিউদ্দিন সাগর, চট্টগ্রাম নগর প্রতিনিধি: বন্দর নগরীতে হালিশহর থানাধীন নয়াবাজার মোড়ে মাসব্যপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন নগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি ।
বুধবার (৫ই মার্চ) রহমতের এই ৪র্থ দিনে ইফতারের পূর্ব মুহূর্তে রস্তায় যাতায়াতরত সাধারণ পথচারী, গাড়ি চালক ও শ্রমজীবি মানুষের মাঝে ইফতার তুলে দেন নগর যুবদল ও ছাত্রদলের সাবেক এই সভাপতি।
ইফতার বিতরণের উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম, নয়ন, এইচ এম সাজেদুল ইসলাম অরিক, এইচ এম অভি, ইব্রাহীম খলিল সবুজ, রাহাত মাহমুদ, নুরুল হুদা মানিক, আরিফুল ইসলাম মুন্না, সাজ্জাদ, বেলাল, আফ্রিদি, ছাত্রদল নেতা অপু, রাজিম, ইমন, সাকিব, হৃদয়, সাইফুল, সাগরসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


