সর্বশেষ

সব দলের অংশগ্রহণে ফেব্রুয়ারীতে ভোটহবে, শঙ্কার অবকাশ নেই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্ঠা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে শঙ্কার কোন অবকাশ নেই। যত দ্রুত ভোট হবে, দেশের জন্য ততই মঙ্গল। আমরা আশা করি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায়প্রাপ্ত দলের কাছে দায়িত্ব হস্তান্তর করবো।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের কার্যক্রম বন্ধের জন্য রিট করা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করার অধিকার সবার আছে, সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে, এটা নিশ্চিত যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারীর প্রথমার্ধে ভোট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
৮ দলের আন্দোলনের প্রসঙ্গে আ ফ ম খালিদ হোসাইন বলেন, আন্দোলন যেকেউ করতে পারে। তবে, তাঁদের সাথে আমাদের নিয়মিত আলোচনা হয়, বৈঠক হয়। ৮ দল জনগণকে -হ্যাঁ-না ভোটে সম্পৃক্ত করতে চায়ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন শাহ্ নানুপুরী প্রমুখ।

ক্যাপশন-ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য রাখছেন  ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

ক্যাপশন: ফটিকছড়ির নানুপুরে সাংবাদিকদের সাথে কথা বলছেন- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা