আমাদের দেশের যে জনসংখ্যা তাতে স্কুলের সংখ্যা আরো বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আজ সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবেনা । তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাশের বা টিনের বেড়া ছিলো কিন্ত পড়ালেখা ছিলো অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলো।
এসময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


