সর্বশেষ

চবি শহীদ আব্দুর রশিদ হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনে শহীদ আব্দুর রশিদ হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই ফলাফল ঘোষণা করেন।

ভিপি (সহসভাপতি) পদে ছাত্রদল প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, আর সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।হলে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৬ জন, যার মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়।

অন্যান্য পদে প্রাপ্ত ভোট:

জিএস (সাধারণ সম্পাদক) পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪ ভোট। এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১১ ভোট, আর ছাত্রদলের তৌফিক পেয়েছেন ৩৮ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে, এবং ভোট গণনার ফলাফল সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে। এজন্য মোট ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছিল।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা