সর্বশেষ

জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে অবগত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ডিসিভি নিউজ ডেস্ক:

জনপ্রিয় ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”

এ সময় অন্যান্য সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”

এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে কোনো দলকে ক্ষমতায় আনতে বিদেশি চাপ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর কোনো ধরনের চাপ নেই।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা