সর্বশেষ

পেকুয়া প্রেসক্লাব-পাক্ষিক পেকুয়া ও আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

এফ এম সুমন কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় পেকুয়া প্রেস ক্লাব, পাক্ষিক পেকুয়া, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম এলিট আই সেন্টারের তত্বাবধানে প্রায় পাঁচ শতাধিক পুরুষ মহিলা রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ  করা হয়েছে।  সেখান থেকে ১২০জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে । তাদেরকে ফ্রিতে চট্টগ্রামে ছানি অপারেশন করার ব্যবস্থা করা হবে।  অন্যান্য রোগীদের ফ্রি ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে।

২৩ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী উজানটিয়া ইউনিয়নের গোঁদার পাড় মারকাজ ইউসুফ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে এই ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়।

পাক্ষিক পেকুয়ার মাল্টিমিডিয়া সম্পাদক এফ এম সুমনের সঞ্চালনায় এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর পিপি ও পেকুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি এড.মীর মোশাররফ হোসেন টিটুর সভাপতিত্বে চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছফওয়ানুল করিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম এলিট আই কেয়ার এর ফাউন্ডার সিইও এডভোকেট জিল্লুর রহমান, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী । এই ছাড়াও প্রেসক্লাবের সদস্য সোহেল আজিম, বাহার উদ্দিন, মোহাম্মদ ইউনুস, এইচ এম শহিদ, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন,  পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাষ্টার ইয়াসিন আরাফাত, ইউনিয়ন বিএনপি নেতা আজম উদ্দিন,উজানটিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নবাব শরীফ, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তায়েবসহ আরো অনেকে।

উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক ছফওয়ানুল করিম বলেন, পেকুয়া উপজেলার প্রান্তিক অঞ্চল উজানটিয়া ইউনিয়ন, এই অঞ্চলের পিছিয়ে পড়া অসহায় পরিবার গুলোকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আবুল খাইর ফাউন্ডেশন ও প্রেস ক্লাবের যৌথভাবে এই আয়োজন করেছে। আগামীতে বৃহৎ আকারে আরো বেশি চিকিৎসা সেবা দেওয়া হবে এই রকম ক্যাম্পের মাধ্যমে। আমরা চাই সবাই এসব কাজে এগিয়ে আসুক। সকলে মানেুষের পাশে দাড়াক।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ বলেন, পেকুয়া উপজেলায় বেশ কিছু ইউনিয়নে আমাদের মানবিক সেবা চালু রয়েছে। প্রতিমাসে আমরা ৩০ টির অধিক টিউবওয়েল স্থাপন করে যাচ্ছি। ইতিমধ্যে উজানটিয়ায় একটি মাদ্রাসা প্রতিষ্টা করেছি সেই সাথে আজ চক্ষু ক্যাম্প করেছি। আগামীতে পেকুয়ার প্রান্তিক মানুষের জন্য আরো কাজ করবো।

সভাপতির বক্তব্যে পিপি মীর মোশারফ হোসেন টিটু বলেন, আমরা চাই প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য কাজ করতে, পেকুয়া প্রেসক্লাব বরাবরের মতো তাই করেছে। সমাজের সবাই যদি নিজ নিজ দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। তিনি এমন আয়োজনের জন্য আবুল খাইর ফাউন্ডেশন, এলিট আই কেয়ারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা