সর্বশেষ

কক্সবাজার বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠিত

এফ এম সুমন কক্সবাজার
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর উদ্যোগে কক্সবাজার বিমানবন্দরের গণশুনানি
অনুষ্ঠিত হয়েছে। আজ বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে বিমানবন্দর ব্যবহারকারীদের নিকট থেকে সরাসরি মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নয়ন নিশ্চিত করতে এই শুনানী অনুষ্ঠিত হয়েছে।  একই সঙ্গে সেবাদানকারী সংস্থাসমূহের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদার করার লক্ষে এই গণশুনানি আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান।
কক্সবাজার বিমানবন্দরে পরিচালক মোঃ গোলাম মোর্তজা হোসেনের সভাপতিত্বে এতে বেবিচক এর সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নুরুল হুদা, বেবিচক এর পরিচালক উপসচিব সানিউল ফেরদৌস বক্তব্য রাখেন।
এতে সংশ্লিষ্ট যাত্রীসাধারণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এয়ারলাইন্স প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানাবিধ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা