সর্বশেষ

নরওয়ের কড়া অবস্থান, দেশে পা রাখলেই নেতানিয়াহু গ্রেপ্তার

ডিসিভি নিউজ ডেস্ক:

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে।

বুধবার (১৩ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, তার দেশ আইসিসির জারি করা পরোয়ানা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “আইসিসির সদস্য হিসেবে নরওয়ের আইনি বাধ্যবাধকতা রয়েছে। নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে।”

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, “গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট এবং হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। পরে ২১ নভেম্বর আদালত এ পরোয়ানা জারি করে।

নেতানিয়াহু এ রায়কে “ইহুদিবিদ্বেষী” বলে দাবি করেন এবং গুরুত্বহীন বলে অভিহিত করেন। গ্যালান্ট বলেন, এই রায় ইসরায়েলকে “হত্যাকারী হামাস নেতাদের” সঙ্গে একই আসনে বসিয়েছে এবং হামাসের সহিংসতাকে সমর্থন করেছে।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে থাকা নরওয়ের পাশাপাশি দেশ গুলো হলো অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লিথুয়ানিয়া, জর্ডান, বেলজিয়াম, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড আইসিসির রায় বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

অস্ট্রিয়া: পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে দরকষাকষি করা যাবে না।

আয়ারল্যান্ড: প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ঘোষণা দেন, নেতানিয়াহু তার দেশে এলে তাকে “নিঃসন্দেহে” গ্রেপ্তার করা হবে।

নেদারল্যান্ডস: পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলদকাম্প জানান, রোম চুক্তি শতভাগ মেনে চলবে তার দেশ।এছাড়া কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিও নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এই গ্রেপ্তারি নির্দেশের নিন্দা জানিয়েছে এবং আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা