সর্বশেষ

ময়লাখোলার বর্জ্যে মারাত্মক ঝুঁকিতে বরিশাল নগরবাসী

মজিবর রহমান নাহিদ : বরিশাল

বরিশাল : দীর্ঘ প্রায় দুই যুগেও বরিশাল শহরে বর্জ্য ব্যবস্থপনার আধুনিকায়ন হয়নি। গোটা শহরের বর্জ্য ফেলা হয়েছে নগরীর একটি আবাসিক এলাকায়। ফলে দুর্গন্ধ ও অস্বাস্থকর পরিবেশে বাধ্য হয়েই বসবাস করতে হয়েছে ওই এলাকার বাসিন্দাদের।

সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড কাউনিয়া পুরানপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ছয় একর জায়গা ২০০৩ সালে বর্জ্য ফেলার জন্য অধিগ্রহণ করে সিটি করপোরেশন। এরপর ২০০৪ সাল থেকে ৩০টি ওয়ার্ডের বর্জ্য ফেলা শুরু হয় ওই স্থানে। সেই থেকে দীর্ঘ প্রায় দুই যুগেও শহরের বর্জ্য ব্যবস্থপনার আধুনিকায়ন হয়নি। ওই এলাকাটির এখন নামই হয়ে গেছে ‘ময়লাখোলা।

ভাগাড়ের দুর্গন্ধ ও অস্বাস্থকর পরিবেশের কারণে  চারপাশের আবাসিক এলাকার বাসিন্দারা আক্রান্ত হয়েছেন বিভিন্ন রোগে। দুর্ভোগ এতটাই বেড়েছে যে, অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকছেন। খোলা ময়লার ভাগাড় সরিয়ে নেওয়াই এখন এই এলাকার বাসিন্দাদের প্রধান দাবি।

ময়লার ভাগাড়ের চতুর্দিকে রয়েছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজসহ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১২টি মসজিদ। ময়লাখোলা এলাকায় শূকর পালনের একটি প্রজেক্ট করা হয়েছে। যার ফলে শুকর ও কুকুরদের ভয়ে যাতায়াত করতে সমস্যা হয়েছে শিক্ষার্থীদের।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকার নাম এখন ময়লাখোলা হয়ে গেছে। এতোটা সমস্যায় আছি যে- আমাদের এলাকায় কেউ বিয়ের সম্বন্ধ করতে চায় না। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই।

আসমা বেগম নামে ওই এলাকার এক গৃহবধূ বলেন, খুবই সমস্যার মধ্যে দিয়ে আমরা দীর্ঘ দিন কাটাচ্ছি। দূর্গন্ধের কারনে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। ছেলে-মেয়ে স্কুল-কলেজে যেতে পর্যন্ত পারছে না।

২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মর্তুজা আবেদিন বলেন, ময়লাখোলার কারনে এ এলাকার বাসিন্দারা ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। এখান থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়াই এখন আমাদের সকলের প্রধান দাবি।

এদিকে সিটি কর্পোরেশন থেকে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো জন্য কাজ চলমান রয়েছে জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রেজাউল বারী বলেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা যায় সে লক্ষে আমরা কাজ করছি। এটির চারপাশে দেয়ালের বাউন্ডারী দেয়া হতে পারে।

অপরদিকে সিটি কর্পোরেশনের দ্রুত কার্যকারী পদক্ষেপের মাধ্যমে হয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে গড়া হোক, নয়তো সরিয়ে নেওয়া হোক অন্যত্র, এমনটি দাবী ¯ স্থানীয় বাসিন্দাদের।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা