সর্বশেষ

তোফায়েল আহমেদ এর সহধর্মিণী আনোয়ারা আহমেদ কে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কোড়ালিয়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনোয়ারা আহমেদকে লঞ্চ যোগে শুক্রবার সকালে ভোলায় আনা হয়। প্রথমে তার পিতার বাড়ী ভোলা শহরের কালিনাথ বাজার পরবর্তীতে জুম্মা নামাজ শেষে বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের সামনে জানাজা শেষে কোড়ালিয়া তোফায়েল আহমেদ এর পারিবারিক কবরস্থানে শ্বশুর আজাহার আলী ও শাশুড়ী ফাতেমা খানম এর পাশে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ এর জামাতা ডাক্তার তুহিন, আওয়ামীলীগ নেতা আবদুল মমিন টুলু, তজুমউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরী, বোরহানউদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিমন, হাতপাখার এমপি প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা, জেলা বিএনপির নেতা বশির হাওলাদার, আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহ্, জাকির হোসেন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগম। এ সময় তার বয়স হয়েছিল (৭৪) বছর। তিনি স্বামী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ঢাকায় মৃত্যুর পর রাতেই লঞ্চযোগে তার মরদেহ ভোলায় আনা হয়। মরহুমের জানাজা নামাজে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা