কক্সবাজারের চকরিয়ায় শেষ হয়েছে দিনব্যাপী সিপিপি ইউনিয়ন টিম লিডারদের প্রশিক্ষণ কর্মশালা। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে চকরিয়া এসআরপিভি হল রুমে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি ও বিবিসি মিডিয়ার অ্যাকশনের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি কক্সবাজার জোনের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হাফিজ উদ্দিন । এতে বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষক মাহমুদ আলম সৈকতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে জেলার পেকুয়া চকরিয়া ও কুতুবদিয়াসহ তিন উপজেলার ২৬ জন ইউনিয়ন টিম লিডার অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণে ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরবর্তী ও ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে জনগণকে সচেতন করতে নানান বিষয়ের উপর জোর দেয়া হয়।


