সর্বশেষ

চীন সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল

ডিসিভি নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের প্রতিনিধি দল আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে। সফর শেষে তারা ৩১ আগস্ট দেশে ফিরবেন।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন এবং ২৪ আগস্ট সেখান থেকে সরাসরি চীনে যোগ দেবেন।

এ সফরে এনসিপি প্রতিনিধি দল চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্প কারখানা পরিদর্শন করবে। এছাড়া আধুনিক নগরী চংকিং ভ্রমণ এবং চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে অংশ নেবেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে বিএনপি ও জামায়াতের প্রতিনিধিদলও চীন সফর করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা