সর্বশেষ

যুক্তরাজ্যের সহায়তায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশাবাদ

ডিসিভি নিউজ ডেস্ক:

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “যুক্তরাজ্য বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করতে চায়। বিশেষ করে পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে আমরা পাশে থাকতে আগ্রহী।”

সারাহ কুক আরও উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য মনে করে, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রকে শক্তিশালী করবে।

অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দায়িত্বশীল করতে সবধরনের প্রয়াস নেওয়া হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা