সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ : ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট

ডিসিভি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপে আসন সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইসির ঘোষণায় জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করেন। তিনি জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইসি ধাপে ধাপে সব কার্যক্রম সম্পন্ন করবে।

রোডম্যাপে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী আচারবিধি কঠোরভাবে বাস্তবায়ন, প্রযুক্তি ব্যবহার করে ভোট গ্রহণের স্বচ্ছতা বৃদ্ধি।

ইসি আশা করছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি যথাসময়ে শেষ হবে এবং জনগণ নিরপেক্ষ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা