সর্বশেষ

অক্টোবরের প্রথম সপ্তাহেই সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে শেখ হাসিনার মামলায়

ডিসিভি নিউজ ডেস্ক:

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবর মাসের মধ্যেই শেষ হতে পারে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার আদালতে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তিনি জানান, মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন। তবে সব সাক্ষীকে ডাকা হবে না, প্রাসঙ্গিক বিবেচনায় সাক্ষীর সংখ্যা কম-বেশি হতে পারে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাক্ষ্যগ্রহণ শেষ না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহে তদন্ত কর্মকর্তা (আইও) ছাড়া রাষ্ট্রপক্ষের প্রায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসিকিউটর আরও জানান, এ মামলায় আসামি হয়ে পরবর্তীতে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) কবে সাক্ষ্য দেবেন, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ, দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এ মামলাটি বর্তমানে বিচারাধীন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা