আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -১ আসন (চকরিয়া পেকুয়া) থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার বিকেলে চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার এর কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা এড. শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম, বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ,চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ আরো অনেকে।
এদিকে সালাহউদ্দিন আহমদ আজ বেলা দেড়টার দিকে কক্সবাজারে পৌছান। সেখান থেকে তিনি চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।


