সর্বশেষ

বরিশালে থেমে থাকা বাসে অগ্নিকান্ড

বরিশাল ব্যুরো

বরিশাল : বরিশাল সদর উপজেলার দিনারের পুল নামক এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ড ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে রাখা ওই বাসটিতে আগুন দেখতে পায়  স্থানীয়রা।

এসময় ঘটনাস্থলের অদূরে থাকা থানা পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি রফিক জানান, ঘটনার অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে বাসের মধ্যে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি বলেন, বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছিল। তবে কীভাবে এটিতে আগুন লেগেছে তা বলা যাচ্ছেনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকান্ড। যদি অগ্নিসংযোগের ঘটনা হয় তবে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তবে  স্থানীয়দের দাবি, থেমে থাকা বাসটিতে কেউ আগুন না দিলে পুড়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা