জয়পুরহাট -১ আসনে বিশাল নির্বাচনী উঠান বৈঠক পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাহেবপাড়া ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সভাপতি শেখ ওয়াজিদ আলী আরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট -১ আসনে জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অফিস সেক্রেটারি মাওঃ আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদুর রহমান , নায়েবে আমীর মাওঃ আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, আইডিইবির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন , ওয়ার্ড জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট লুৎফর রহমান, প্রমুখ। বৈঠকে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও দেশের মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি। এজন্য আগামী নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তনের শুভ সূচনা করতে সকলকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথি জামায়াতের আমির ও জয়পুরহাট -১ আসনে জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ বলেন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামই একমাত্র পারে । সুন্দর সোনার বাংলাদেশ গড়তে সুদ ঘুষ দূর্নীতিমুক্ত উন্নত রাষ্ট্র গঠনে জামায়াত কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।


