সর্বশেষ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে অসহায় মুক্তিযোদ্ধার বসতঘর ভস্মীভূত, খোলা আকাশের নিচে ঠাঁই

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এক নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক মুক্তিযোদ্ধার বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

এ দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ইউনুস আহমদ এবং তার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তার বসতঘরে ছিল নগদ টাকা, স্বর্ণালংকার, এবং প্রয়োজনীয় আসবাবপত্র যার সবকিছুই আগুনে পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য রয়ান জান্নাত জানান, ‘গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ায় বসতঘরের সব কিছু পুড়ে যায়। পরিবারটির পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করছি।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসের কর্মকর্তা মিযানুর রহমান জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি, তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি সামাল দেন।’ এ ঘটনায় আশপাশের স্থানীয়রা এবং বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা