সর্বশেষ

চট্টগ্রামে এক দিনে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৬০ জন

নিউজ ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে।

মঙ্গলবার (১ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ১৫ জনের মধ্যে ১৪ জন চট্টগ্রাম মহানগরের এবং একজন উপজেলার বাসিন্দা।

জেলায় এখন পর্যন্ত শনাক্ত হওয়া ১৬০ জন করোনা রোগীর মধ্যে ১৪৫ জন মহানগরের এবং ১৫ জন উপজেলার বাসিন্দা। ইতোমধ্যে করোনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জন মহানগর এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন শনাক্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা