সর্বশেষ

চট্টগ্রামে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারের মৃত্যু

মোঃ নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া নামে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কাজীর দেউরি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হন মনু মিয়া। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে যান তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা