সর্বশেষ

ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ রাজু (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফেনী-খাগড়াছড়ি সড়কের বালুটিলার কড়ইবাড়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, নিহত রাজু হেঁয়াকো এলাকার বাংলাপাড়ার বাসিন্দা এবং মৃত সাইদুল হকের পুত্র। তিনি মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা