সর্বশেষ

ভোলার চরমানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগও নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে চরমানিকা কোস্ট গার্ড আউটপোস্টে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ২৮০ জন গরীব, দুঃস্থ, অসহায় নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা