সর্বশেষ

ইউরোপীয় ইউনিয়নের ১৫০ পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা, শিগগিরই ত্রিপক্ষীয় চুক্তি

ডিসিভি নিউজ ডেস্ক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে শিগগিরই ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, পর্যবেক্ষকরা সবাই একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর ধাপে ধাপে তারা বাংলাদেশে আসবেন এবং ভোটের আগে ও চলাকালীন সময়ে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

বৈঠকে ইইউ প্রতিনিধিরা ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, গোপন কক্ষে পর্যবেক্ষণ, ভোট গণনার সময় উপস্থিত থাকা এবং ফলাফল প্রকাশ প্রক্রিয়া ও তা ওয়েবসাইটে প্রকাশ করা হয় কি না এসব বিষয়ে জানতে চান। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ সেপ্টেম্বর রিকার্ডো সেলেরির নেতৃত্বে ইইউর আট সদস্যের একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল কমিশনের সঙ্গে বৈঠক করেছে। পরে তারা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহর সঙ্গেও মতবিনিময় করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা