প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার আহ্বানে এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে র্যালী ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল আক্কেলপুর আদর্শক্লাব মিলনায়তনে জয়পুরহাট জেলা ড্রাগ সুপার তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সিভিল সার্জন আল মামুন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিসিডিএস জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজল আহমেদ, সহ-সভাপতি মোঃ মতিয়র রহমান মামুন ও মোঃ ফারুক হোসেন, আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি রাব্বি হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামিম চৌধুরীসহ অন্যান্য ফার্মেসির প্রোপাইটররা।
আলোচনা সভায় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার বিষয়ে অ্যান্টিবায়োটিক এর সঠিক ব্যবহার ও অপব্যাবহার রোধে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান বক্তারা।


