ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্ররিরোধে জয়পুরহাট শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজপথে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে জামায়াত নেতাকর্মীরা দলে দলে যোগদান করে অবস্থান কর্মসূচিতে। এর পর বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে জেলা আমীর বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র নসাৎ করে দিতে হবে। ফ্যাসিবাদ আবারও হিংস রুপ নিয়ে অগ্নিসংযোগ, গুপ্ত হামলা করা সহ নানা ভাবে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। এ অপশক্তিকে প্রতিহি করতে হবে সে জন্য প্রশাসন সহ আইনশৃঙ্কলা বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। তিনি সকল ফ্যাসিবাদী দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান।


