সর্বশেষ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

মোঃ নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাহির সিগন্যাল টেকপাড়া এলাকায় আজাদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে যান প্রতিবেশীরা। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তারা হলেন কামরুল (২০), বাদশা (২৫) ও শাহানুর (২৫)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ জানায়, আহতদের মধ্যে একজন পুরুষ ও এক নারীর মুখ আগুনে পুড়েছে। আরেকজনের হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাদের চমেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দগ্ধ তিন জনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা