সর্বশেষ

বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও একটি লাইটার ভেসেলসহ আটক ১২

বরিশাল ব্যুরো

বরিশালে প্রায় এক কোটি টাকার চোরাই কয়লা ও একটি লাইটার ভেসেলসহ ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করে।

এসময় একটি সন্দেহজনক লাইটার ভেসেলে তল্লাশি চালিয়ে ১ হাজার ১’শ মেট্রিক টন চোরাই কয়লা এবং ভেসেলে থাকা ১২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা কয়লার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

কোস্টগার্ড জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলার হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তিদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা