রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় রাউজান পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের রাউজান মহিলা মাদ্রাসা এলাকায় এ কর্মসূচি শুরু হয়। পরে পশ্চিম রাউজান, চারাবটতল বাজার, ঢালার মুখ, চৌধুরী মার্কেট, আলীর খীল, রহমত পাড়া, কাজী পাড়া ও রাবার বাগান এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
মাদ্রাসা সম্মুখে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আওরঙ্গজেব খান সম্রাট। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম এবং প্রধান বক্তা ছিলেন রাউজান পৌর বিএনপির সভাপতি আবু মোহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ ও উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম ও মুরাদুল আলম, রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাদের, উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দীন ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদুর রহমান বাবর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেফায়েত রাকিব এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা কামাল, মো রিপন, ছাত্রনেতা জুয়েল খোন্দকার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র নেতা মো. আইয়ুব মিয়া, রিয়াজুল ইসলাম নয়ন, মোহাম্মদ লিটন, সৈয়দ হোসেন, ইমরান হোসেন বাবলু, সৈয়দুর রহমান, আব্দুর রব মোল্লা, মো. জাহাঙ্গীর, সাইফুল ইসলাম বাপ্পু, মোঃ রায়হান, মো. আরিফুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ সাইদুল হক, মোঃ রুবেল, মোঃ নুরুল আজিম, সায়েম হোসেন, মো. রাকিব, মো. হারুন মিয়া, মো. আব্দুল জব্বার, অজয় চন্দ্র দাস, মো. ফারুক, মো. জুয়েল, মুন্না, রাকিবুল হাসান রাজু, মো. জিসান, মো. জাবেদ মাসুম, নিশান, রাকিব মিজান, মো. দৌলত মিয়া, মো. মারুফসহ আরো অনেকেই।
পথসভায় বক্তারা পরিবর্তনের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
সভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট, পাড়া-মহল্লা, পথচারী ও গাড়িচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।লিফলেট বিতরণে স্থানীয় জনসাধারণের উপস্থিতি ও আগ্রহ লক্ষণীয় ছিল।


