সর্বশেষ

আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ভোলায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি অভিযান

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
আগামীকাল ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে ভোলায় আইনশৃঙ্খলা বাহিনী বাড়িয়েছে সতর্কতা। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি অভিযান।
বিশেষ করে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট ও ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের ব্যাপক চেকপোস্ট বসানো হয়েছে। লঞ্চঘাট থেকে আগত যাত্রী, পথচারী, এমনকি সাংবাদিকরা, সরকারি বেসরকারি কর্মকর্তারাও চেকিংয়ের আওতায় আসছেন। অভিযানটি পরিচালনা হয় ভোলা সরকার স্কুল মাঠ সংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। তারা আরও জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পুরো পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা