সর্বশেষ

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিল বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক : বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকার সমপরিমাণ। শনিবার (২১ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বাজেট সহায়তা মূলত বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যয় করা হবে। এর আওতায় সরকারি রাজস্ব ব্যবস্থার সংস্কার, করনীতিতে স্বচ্ছতা, ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, এবং ই-প্রকিউরমেন্ট চালুর মাধ্যমে সরকারি সেবায় দুর্নীতি প্রতিরোধে কাজ করা হবে।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ইতোমধ্যেই বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করেছে। ফলে চলতি অর্থবছরের শেষ নাগাদ (৩০ জুনের মধ্যে) বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পেতে যাচ্ছে।

এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বোর্ড সভায় আসছে সোমবার বাংলাদেশের জন্য দুটি ঋণ কিস্তিতে মোট ১৩০ কোটি ডলার অনুমোদনের সম্ভাবনা রয়েছে। যদি তা অনুমোদিত হয়, তাহলে সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতি পরিচালনায় এটি বড় সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা