সর্বশেষ

উখিয়ায় লোকালয়ে পড়ে আছে মৃত হাতি

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় লোকালয় থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর থেকে হাতিটি উখিয়ার রাজা পালংয়ের খয়রাতি পাড়ায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, মৃত হাতির বয়স আনুমানিক ৪০/৫০ বছর হবে। হাতিটি ঠিক কিভাবে মারা গেছে সেটা এখনো নিশ্চিত নই। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
তবে পরিবেশবাদীরা ধারণা করছেন ফসল রক্ষার উদ্দেশ্যে কেউ কারেন্টযুক্ত জাল বা অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল। সেটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়তো হাতিটি মারা গেছে ।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা