সর্বশেষ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের ২-১ এ লীড

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
পাকিস্তান দলের দেয়া ৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় পায় দলটি।
এর ফলে পাঁচ ম্যাচ সিরিজের ৩টি ম্যাচে ২-১ জয়ে  লীড নিয়েছেন  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
রবিবার দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ৩য় টি-টোয়েন্টির ম্যাচটি শুরু হয়।
শুরুতে টচে জিতে বরাবরের মত এবারও প্রথমে ব্যাটিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল।
প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২০ ওভার শেষে আট উইকেটে ৮৬ রান।
জবাবে ৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভার ৩ বলে জয় তুলে নেন সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল।
তিন উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেন ৮৭ রান।
গত ৩ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ২ ম্যাচে ১-১ এ সমতায় ছিল বাংলাদেশ ও পাকিস্তান।
এ জয়ের ফলে বাংলাদেশ ২-১ এ লীড নেয়।
সিরিজের আরো দুটি ম্যাচ একই সময়ে একই গ্রাউন্ডে  ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত  হবে।
১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা